Thursday, 15 November 2018

স্ত্রীজনন অঙ্গের পরিচয়



স্ত্রী রোগ বিষয়ে আলোচনার  আগে প্রতিটি মানুষের স্ত্রী জননাঙ্গ বা মহিলাদের যৌনাঙ্গের ( female reproductive organs   or female genitals ) বিষয়ে যথাযত পরিচয় জানা  দরকার ।


    একই সঙ্গে তাদের ঋতুস্রব বা মাসিক ঋতুচক্র    বিষয়, ও গর্ভ সংক্রান্ত পদ্ধতি বিষয়ে বিস্তারিত জানা দরকার এ বিষয়ে তাদের এবং পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত জানা দরকার ।‌ এ বিষয়ে যথার্থ জ্ঞান না থাকলে ঠিক মত ধারণা হয় না । পুরুষদের জনন ইন্দ্রিয় বা যৌনাঙ্গের থেকে মহিলাদের যৌনাঙ্গের গঠন জটি (এটা সম্ভবত মহিলাদের সন্তান ধারণের বোঝা বহনের জন্য হয়েছে ) । মহিলাদের জনন ইন্দ্রিয়ের রোগ ও পুরুষদের থেকে অনেক জটিল এবং নানাবিধ হয়ে থাকে ।               
    পুরুষদের মত মহিলাদের জনন ইন্দ্রিয়ে কিছু অংশ  দেহের ভেতরে থাকে অর্থাৎ পেলভিস বা বস্তি কোটরে অবস্থিত  ও কিছু অংশ বস্তি কোটরের বাইরে অবস্থিত । দেহের বাইরের স্ত্রীজননেন্দ্রিয়ের যে অংশ আছে তাকে বলা হয় বহিজননেদ্রীয় ( external sex organs ) এবং দেহের ভিতর অর্থাৎ বস্তি গহ্বরের ভিতরে  যে অংশ  আছে সেই অংশকে বলা হয় অন্তজননেদ্রিয় (internal sex organs ) ।  এই প্রসঙ্গে বলা যেতেই পারে যে মহিলাদের স্তনদ্বয়কেও  বহির জনন অঙ্গ হিসেবে বহির জনন অঙ্গ হিসেবে ধরা হয় । এ বিষয়ে পরে বিস্তারিত আলোচনা করা হবে ।


No comments:

Post a Comment